1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট স্বীকৃতি পেল মোস্তাফিজুর রহমান

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯৮ Time View

ফরিদপুরে ভাল কাজের গুরুত্বপূর্ণ অবদানের জন্যে শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন ফরিদপুরের পুলিশ সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে মাসিক কল্যাণ সভায় মোস্তাফিজুর রহমানকে ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট হিসেবে সম্মাননা  স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।

সভা শেষে তার হাতে শ্রেষ্ঠ সার্জেন্ট সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ফরিদপুরে পুলিশ সার্জেন্ট হিসাবে যোগ দেওয়ার পর অবৈধ যানবহন, থ্রি হুইলার, পিকআপ, ট্রাক, আলমসাধু, নসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন গাড়ি আটক এবং হেলমেটবিহীন মটর সাইকেল চলাসহ বিভিন্ন যানবাহনে মামলা ও নানাবিধ ভাল কাজে সফলতা অর্জন করায় সেরা সার্জেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!