1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফমেক হাসপাতালে চিকিৎসকের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫৮ Time View

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিন জোয়াদ্দার এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই চিকিৎসক এর জরুরী অপারেশন শেষে এখন ফমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. শাহিন হাসপাতালের ট্রমা সেন্টারে রাউন্ড দেয়ার সময় সিড়িতে মোত্তাকিম নামের এক ছাত্রের সাথে ধাক্কা লাগে। এ নিয়ে দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়। মোত্তাকিম স্থানীয় একটি নার্সিং কলেজের শিক্ষার্থী। এর পরে ডা. শাহিন ট্রমা সেন্টার থেকে হাসপাতাল বিল্ডিং এ যান রাউন্ডে। রাউন্ড শেষে নিচে নামার পরে ওই মোত্তাকিমসহ হেলমেট পরিহিত ৭ থেকে ৮ জন ডা. শাহিনের উপর অতর্কিত হামলা চালায়। এতে ডা. শাহিনের মুখে ও মাথায় গুরতর আঘাত লাগে।
খবর পেয়ে অন্যান্য চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্তীরা এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। ডা. শাহিনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে অপারেশন করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন শেষে ডা. শাহিনকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষনাত হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে ওসি আটক ৩ জনের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।
খোজ নিয়ে জানা গেছে, হামলার ঘটনার মূল অভিযুক্ত মোত্তাকিম ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীর ছবি ও আওয়ামীলীগের নেতাদের সাথে তার ছবি দেখা গেছে ফেসবুকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!