1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

বউ আনতে ৫ মিনিটের পথে গেলেন হেলিকপ্টারে

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭২৩ Time View

মা-বাবার শখ পূরণ করতে সাড়ে তিন লাখ টাকায় ভাড়া করে মাত্র সাত কিলোমিটার দূরের পথ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইরের ইউসুফ মিয়া। হেলিকপ্টারে কনের বাড়িতে পৌঁছতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। হেলিকপ্টার থেকে নেমে বাদ্য-বাজনা বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শ্বশুর বাড়ির বিয়ের অনুষ্ঠানে যান বর। নিজ বাড়ি থেকে হেলিকপ্টার পর্যন্ত ইউসুফ মিয়া আসেনও ঘোড়ার গাড়িতে চড়ে। তার বিয়ের আয়োজন দেখে অবাক গ্রামবাসী। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রামদিয়া বেনী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে থেকে হেলিকপ্টারে চড়েন বর ইউসুফ মিয়া।এ সময় সঙ্গে ছিলেন দুলা ভাই জাফর শেখ ও ভাগ্নে ভাগ্নী। দুপুর ১টা ৩৫ মিনিটে কনের বাড়ি এলাকার রাজধারপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে বরযাত্রীবাহী হেলিকপ্টার। সেখান থেকে কনের বাড়ি যান ঘোড়ার গাড়িতে চড়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন ইউসুফ মিয়া। রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের পুলিশ সদস্য মো: সিরাজুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ইউসুফ মিয়ার। বরযাত্রী ৯০ জন যায় মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে করে। ইউসুফ মিয়ার দুলাভাই জাফর শেখ বলেন, আমার শশুর শাশুড়ীর শখ ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন।তাদের শখ পূরণের জন্যই বিয়েতে এসব আয়োজন করা হয়। তিনি বলেন, হেলিকপ্টার টি সাড়ে তিন ঘন্টার জন্য সাড়ে তিন লাখ টাকা ভাড়া দেয়া হয়েছে।
বর ইউসুফ মিয়া বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে থেকেছি। বাবা-মার শখ পুরোন করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!