1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফরিদপুরে ছাত্রলীগের মিছিল: নেতৃত্বে রিয়ান তুচ্ছ ঘটনায় ফরিদপুরে জুয়েল হত্যা: গাজীপুর থেকে আসামি গ্রেফতার মধুখালীতে সাংবাদিক এনামুলের উপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ফরিদপুরে রাজু হত্যার নেপথ্যে আপন ছোট ভাই: মাদক ও পারিবারিক বিরোধে গা শিউরে ওঠা হত্যাকাণ্ড রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার ফরিদপুরে স্ত্রীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্বামীর মিথ্যা অভিযোগ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ দুই অপরাধে একই সাজা, ফরিদপুরে যুবকের যাবজ্জীবন সালথায় বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের বাড়িতে ইফতার মাহফিল ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

সাংবাদিক মজিদ মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের সদরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় সদরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম “বাংলাদেশ প্রেসক্লাব “ সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক সোবাহান সৈকত, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির তুহিন সহ চরভদ্রাসন, নগরকান্দা ও সদরপুর উপজেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিল। পরে মরহুম আব্দুল মজিদ মিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, এবং তাঁর আত্বার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এ সময় প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদ মিয়ার নামে সদরপুরে কোন রাস্থা বা ভবনের নাম করন করার দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!