1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

পাংশার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রাশেদুর রহমান

আতিয়ার রহমান 
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮০ Time View

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ উপজেলার কশবামাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাশেদুর রহমান শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন। তিনি ২০০৬ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। তার বাড়ী কশবামাজাইল ইউপির দীঘলহাট গ্রামে। জানা যায়, কশবামাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক চায়না সুলতানা ২০১৯ সালের উপজেলা প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন। বিদ্যালয়টি শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অবদান অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার দুপুরে সাক্ষাৎকালে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সন্তান তুল্য মনে করে পাঠদানসহ শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!