1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর রাহুথর বাজারে রাস্তার এজিং ঘেঁষে পাকা স্থাপনা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী শ্রীপুরে বিচারাধীন শিশু ধর্ষণ মামলা রফার চেষ্টার অভিযোগ—ভয়ভীতি, চাপ ও অর্থের প্রস্তাবের দাবি

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২৪ Time View

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়।

এতে বলা হয়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এমন সংবাদে রবিবার সকালে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে দেখেন— হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল—ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিদর্শনের সময় ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার। এ ঘটনায় তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেক ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন।

অপর ব্যক্তির নাম—পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এতে সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবদে ওই ব্যক্তি একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন। তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫)। পিতা—নিশি কান্ত বিশ্বাস, সাং—নদীয়া এবং ভারতীয় নাগরিক বলে জানায়। গ্রেফতার সঞ্জিত বিশ্বাসকে (৪৫) ভাঙ্গা থানার (জিডি নং— ৬১৮) সোমবার ফৌ.কা.বি. ১৫১ ধারা মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে বলেও জানায় পুলিশ সদরদফতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!