1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শরীয়তপুরে অটোরিক্সা ও ইজিবাইক চালক শ্রমিক সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭১৪ Time View

শরীয়তপুর জেলা অটোরিক্সা ও ইজিবাইক চালক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট ২০২৪) সকাল ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা হেমায়েত হোসেন লাভলু খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান।

সমাবেশে প্রধান অতিথি সরদার একেএম নাসির উদ্দীন কালু উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দের কন্ঠ ভোট নেন। এতে কন্ঠ ভোটে শরীয়তপুর জেলা অটোরিক্সা ও ইজিবাইক চালক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হন, বিশিষ্ট শ্রমিক নেতা হেমায়েত হোসেন লাভলু খান।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলার প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক এ্যাড. এনামুল হক, জেলা যুবদল নেতা আলী আহম্মেদ মোল্লা, শ্রমিক দল নেতা সরদার চান মিয়া, সমাজ সেবক ও শ্রমিক নেতা মোফাজ্জেল ঢালী, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, যুবদলের প্রচার সম্পাদক রুবেল মোল্লা সহ বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!