1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম ফুলেল শুভেচ্ছায় সিক্ত শামা ওবায়েদ রিংকু  ফরিদপুর-২ আসনে বিপুল ভোটে শামা ওবায়েদ বিজয়ী ‎ গোপালগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ-১ আসন: প্রথমবার আ.লীগের দূর্গ্য যাচ্ছে বিরোধীদের হাতে কেন্দ্র সুনসান, কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ-১ আসন ‎ফরিদপুর-২ প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ এনে রিকশা প্রতীক প্রার্থীর সংবাদ সম্মেলন ‎ ফরিদপুর-২: ১১ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফরিদপুরে কঠোর নিরাপত্তা : কেন্দ্রে থাকছে ড্রোনের নজরদারি

মধুখালীতে কারখানায় সেনা অভিযান,অস্ত্রসহ আটক-১

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বাদল সরকার (৫২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার বাদল ওই গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুইটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা যায়, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে এসব অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন।

সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও তথ্য পাওয়া যায়।

সেনা ক্যাম্প সূত্র আরো জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি নজরদারিতে ছিলেন।অভিযানের পর তাকেসহ উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!