1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বীরগঞ্জকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ ‘আগামী দুই বছর জীবনের টার্নিং পয়েন্ট’ —ফরিদপুরের জেলা প্রশাসক ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে চুরি খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ সালথায় ভোরের অভিযানে ২০ লিটার মদসহ আটক ১, পালালেন সুজ্জাত

ফরিদপুর-৪ আসনে ইসহাক চোকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে আলহাজ্ব মাওঃ ইসহাক চোকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এসময় এ আসনে দাখিলকৃত মোট ১০ প্রার্থীর মধ্যে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মিজান মোল্লা, স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ সহ আরো ৩ জনের।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় আসনটির সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মাওঃ ইসহাক চোকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ দলীয় জোটের ফরিদপুর-৪ আসনের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেছি এবং আমার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন ফরিদপুর-৪ আসনে নির্বাচন করছি মানুষের যে সাড়া পাচ্ছি তাতে আমি শতভাগ আশাবাদী। তিনি বলেন, ইসলামের প্রতি মানুষ অনেক দূর্বল যারা ৫ ওয়াক্ত নামাজ পরে তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এবং মানুষ তাকেই এক্সেপ্ট করবে এ ক্ষেত্রে আমি দেখছি ফরিদপুর-৪ আসনের মানুষ আল্লাহ ভীরু এবং আমাদের দল থেকে যাকেই দেওয়া হোক ইসলামের পক্ষে মানুষ তাকেই  বিপুল ভোটে পাশ করাবে এ আশ্বাস মানুষেরা আমাকে দিয়েছে এবং ইসলামকে তারা বিজয়ী করবে ইনশাআল্লাহ্।

এছাড়া আমাদের সাংগাঠনিক কার্যক্রম সব থেকে বেশী শক্তিশালী ফরিদপুর-৪(ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে।

আমার অঙ্গীকার ফরিদপুর-৪ সংসদীয় আসন একটি নদীমাতৃক এলাকা তাদের যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা খাত উন্নতকরণ সহ আধুনিক, পরিকল্পিত ও শিক্ষাবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা। যেখানে মানসম্মত শিক্ষা হবে সবার জন্য সহজলভ্য, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধসমৃদ্ধ। শিক্ষিত প্রজন্মই গড়ে তুলবে দক্ষ মানবসম্পদ, আর সেই মানবসম্পদই নিশ্চিত করবে উন্নত, মানবিক ও সমৃদ্ধ ফরিদপুর-৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!