1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

খালেদা জিয়া উপমহাদেশের কিংবদন্তি নেতা: শামা ওবায়েদ

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯১ Time View
0-0x0-0-0-{}-0-0#

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব দলমতের ঊর্ধ্বে একজন দায়িত্বশীল নেতা ও অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। তার আপোষহীন চরিত্র, নেতৃত্ব, রাজনৈতিক ও মানবিক গুণাবলি তাকে উপমহাদেশের একজন কিংবদন্তি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সালথা সরকারি কলেজ সংলগ্ন ফরিদপুর-২ গণঅধিকার পরিষদ আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান সারাবিশ্বে মানুষের মনে বেঁচে আছে এবং থাকবে। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।

শামা ওবায়েদ আরও বলেন, “সালথা-নগরকান্দায় এখন শুধু ধানের শীষের দল সক্রিয়। দলমত নির্বিশেষে সবাইকে একত্র হয়ে জনসাধারণের কাছে বার্তা পৌঁছে দিতে হবে।”

দোয়া অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!