1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শামা ওবায়েদের হাত ধরে বিএনপিতে এলেন পাঁচ আ. লীগ নেতা

লাবলু মিয়া
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৮ Time View

‎সহস্রাধিক কর্মী-সমর্থকসহ ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা।
‎সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
‎বিএনপিতে যোগদানকারীরা হলেন—মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর।
‎এ সময় তাদের সঙ্গে সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকও বিএনপিতে যোগ দেন।
‎সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক লীগের সহসভাপতি বছির মাতুব্বর বলেন,
‎“মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আমরা সবাই স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করেছি। আজ থেকে আমরা বিএনপির রাজনীতিতে যুক্ত হলাম।”
‎এক প্রশ্নের জবাবে পদত্যাগকারী নেতারা জানান, কোনো ধরনের চাপ বা বাধ্যবাধকতায় নয়—নিজেদের ইচ্ছায় এবং এলাকার উন্নয়নের স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও জানান, শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট কমিটির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপি নেতা শাহিদুজ্জামান সাহিদ, হাবিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মো. ইমরান হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!