1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সালথায় যৌথবাহিনীর চেকপোস্ট

লাবলু মিয়া:
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই এবং যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, “সালথা একটি সংঘর্ষপ্রবণ এলাকা। নির্বাচন সামনে রেখে সহিংসতা বাড়ার আশঙ্কা ছিল। সেনাবাহিনী মাঠে নামায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নিরাপত্তার অনুভূতি জাগেছে।”

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন জানান, “অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের মধ্যে ভীতি কমানো হচ্ছে।”

সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, “সালথা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। চেকপোস্ট ও যৌথ অভিযান মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী ও ফেরারি আসামি গ্রেপ্তার করা হবে। নির্বাচনে বাধা প্রদানের চেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কঠোরভাবে দমন করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!