1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৭ Time View

স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুটির সাথে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সাহিদ শেখ (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, মাঝারদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে আশিক ও স্ত্রী জাহানারা বেগম তার মাদক ব্যবসা বাদ দিতে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাহিদ শেখ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুটিতে বেঁধে মারধর ও নির্যাতন করে।

এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। এঘটনায় স্বামীর বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেয় স্ত্রী জাহানারা বেগম।

অভিযোগের পর থেকেই পুলিশ সাহিদ শেখকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!