1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার

মেহের মামুন, মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৫৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন তার পরিবার। রবিবার (১ মার্চ)  সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর ষ্ট্যান্ডে হত্যা মামলার ৪ নং আসামী কমলাপুর গ্রামের মনু মিয়ার ছেলে আজাদ মিয়ার গোডাউনে থাকা এসিআই কোম্পানির এই মালামাল বুঝিয়ে দেয়া হয়।

এসময় এসিআই কোম্পানির সেলস ম্যানেজার সুমন মোল্যা ও আজাদ মিয়ার স্ত্রী শারমিন বেগমের নিকট নিলু মুন্সীর ভাই সহিদ মুন্সী এই মালামাল বুঝিয়ে দেন। এই ঘটনায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তারা৷

আজাদ মিয়ার স্ত্রী শারমিন বেগম দৈনিক আমার সংবাদকে জানান, আমাদের গোডাউনে এসিআই কোম্পানির প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিলো। নিলু মুন্সী হত্যার ঘটনায় আমার স্বামী ৪ নাম্বার আসামী হওয়া সত্বেও তারা আমাদের মালামাল লুট না করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। আমার ঐ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিলু মুন্সীর ভাই সহিদ মুন্সী দৈনিক আমার সংবাদকে জানান, আমার ভাইকে তারা নির্মম ভাবে হত্যা করেছে তবুও তাদের গোডাউনের মালামাল লুট না করে তাদের নিকট হস্তান্তর করেছি৷

উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার হোসেন মুন্সীর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এই ঘটনায় আনোয়ার মুন্সীর ছেলে নিলু মুন্সী গুরুতর আহত হয়। গুরুতর আহত নিলু মুন্সিকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া মোট ৪ জন আহত হয়েছে মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০), ও রুপা বেগম (৪০)।

মুকসুদপুর থানা পুলিশ, কাশিয়ানি সেনা ক্যাম্প কমান্ডার, মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি, ভাটিয়াপাড়া রাব কমান্ডার উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!