1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

এক দল ক্ষমতায় থাকলেও অন্যকে হয়রানি করা ইসলাম সমর্থন করে না: আল্লামা শাহ আকরাম আলী

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২৪ Time View
0-0x0-0-0-{}-0-0#

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে যুবক ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আল্লামা শাহ আকরাম আলী।

তিনি বলেন, “এক দল ক্ষমতায় থাকলেও অন্যকে পালাতে হবে বা মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হবে—এ ধরনের রাজনীতি ইসলাম সমর্থন করে না।” আলেম সমাজ কখনো হুমকিকে ভয় পায় না; যারা হুমকি দেয়, তারাই মূলত ভয় পায়।

আল্লামা শাহ আকরাম আলী সমাবেশে আরও বলেন, ইসলামের ন্যায়নীতি অনুযায়ী সমাজ পরিচালিত হলে মানুষ—ছোট হোক বা বড়, হিন্দু হোক বা মুসলমান—সবার সম্মান ও ইজ্জত রক্ষা করা সম্ভব। তিনি বলেন, রাজনীতি হলো সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের আদর্শ বাস্তবায়নের মাধ্যম এবং সেই আদর্শ প্রতিষ্ঠার জন্যই ইসলামী সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি সকলকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে রিকশা মার্কায় ভোট দেওয়ার সুপারিশ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা মুফতি মফিজুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম, খেলাফত মজলিসে সদ্য যোগদানকৃত নেতা মোঃ সিরাজ মোল্যা, লুৎফর মেম্বার ও জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক সজীব আল হোসাইন।

সমাবেশে ইসলামিক ন্যায়নীতির ছায়াতলে সমাজ গঠনের গুরুত্ব ও মানুষের সম্মান রক্ষায় সক্রিয় অংশগ্রহণের বার্তাও দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!