1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২৪ Time View

রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে এক বিরল ও নাটকীয় ঘটনার সাক্ষী হলো ফরিদপুর জেলা কারাগার এলাকা। ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এক আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন।
গতকাল রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া। তিনি কারাগার থেকে বের হওয়ার পরপরই বিএনপি এমপি শহিদুল ইসলাম বাবুল তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

জানাগেছে, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) সংসদীয় আসন থেকে কেটে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন সিদ্দিক মিঞা। এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর রাতে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। পরদিন ১৪ সেপ্টেম্বর পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। ১৭৫ দিন কারাগারে থাকার পর রোববার তিনি মুক্তি পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর থেকেই জেলগেটে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। সিদ্দিক মিয়া কারামুক্ত হয়ে বেরিয়ে এলে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় এমপি বাবুল এবং সিদ্দিক মিয়া একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন এবং উপস্থিত নেতাকর্মীরা ফুল ছিটিয়ে আনন্দ উদযাপন করেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় কমিটির পদে থেকেও বিএনপির এমপির কাছ থেকে এমন রাজকীয় সংবর্ধনা পাওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কারামুক্তির পর উপস্থিত সাংবাদিকদের সামনে ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন, “আমার জেলমুক্তির পেছনে নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের যে ভূমিকা ও সহযোগিতা ছিল, তার জন্য আমি ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সাধারণত মাঠপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে যেখানে দা-কুমড়া সম্পর্ক বিরাজমান, সেখানে এই ধরনের ‘সম্প্রীতি’র দৃশ্য স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেক সাধারণ মানুষ এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখলেও, তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!