1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫৩ Time View

ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (বৃহস্পতিবার,১১ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪এর সংসদ সদস্য শহিদুল ইসলাম(বাবুল)।

প্রধান অতিথি শহিদুল ইসলাম(বাবুল)বলেন,ভাঙ্গায় এখন সবচেয়ে বড় সমস্যা মাদক,এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আইনশৃংখলা বাহিনিকে আরো কঠোর ভুমিকা পালন করতে হবে।মাদক কারবারি যদি আমার দলের নেতাও হয় তাকেও ছাড় দিবেন না।আর মাদকের পক্ষে কেহ দয়া করে তদবির করবেন না।মাদকের বিষয়ে আমার দল বিএনপি জিরো টলারেন্স।সবাই মিলেমিশে কাজ করতে হবে।

ভাঙ্গা উপজেলায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,আমি কয়েকদিন আগে আপনাদের উপজেলাতে যোগদান করেছি,আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন,তাতে করে ভাঙ্গার আইন শৃংখলা আমাদের নিয়ন্ত্রনে থাকবে।আমরা সবাই টিম হয়ে কাজ করব।সরকার আমাকে ভাঙ্গা পাঠিয়েছেন জনগনের সেবা করার জন্য,আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমি রাতদিন কাজ করব আর আপনারা কাজে ফাকি দিবেন,এটা আমি হতে দিবনা। সবাইকে সরকারের নির্দেশ মেনে কাজ করতে হবে। আমি চেস্টা করব আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে। আমাকে আপনারা সাহায্য করবেন যাতে করে ভালভাবে কাজ করতে পারি।আমার দরজা সব সময় খোলা থাকবে ভাঙ্গার জনগনের জন্য,রাত ০৪ টার সময় কল দিলেও আমি কল রিসিভ করব,যতোরাত হোক যদি কোন এলাকাতে আমার যাওয়া লাগে তাও আমি যাব।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম,সাধারন সম্পাদক আইয়ুব মোল্লা,উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু,মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান,প্রকল্প পরিচালক সুলতানা জাহান, তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান সহসকল সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন,আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!