1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি   বৃক্ষরোপণ কর্মসূচি” এর উদ্বোধন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, উপজেলার দক্ষিণ জলিরপাড়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় দক্ষিণ জলিরপাড় হতে গজারিয়া রাস্তায় ৩০০ টি তালের চারা, ১০০ টি সোনালীর চারা, ১০০ টি নিমের চারা রোপন করা হয়।

এছাড়াও উপজেলার ১৬ টি ইউনিয়নে এ বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারী,   জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগার মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায়, গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিক নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের উপজেলার ১৬ টি ইউনিয়নেই গাছের চারা রোপন কার্যক্রম চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০ টি চারা রোপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!