1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বীরগঞ্জকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ ‘আগামী দুই বছর জীবনের টার্নিং পয়েন্ট’ —ফরিদপুরের জেলা প্রশাসক ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে চুরি খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ

মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৪ Time View

দেশব্যাপী জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধনের পরপরই স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
​শনিবার (১৩ জুন) দুপুরে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করা হয়।
​বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।
​অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রতীক দত্ত সহকারী কমিশনার (ভূমি) মধুখালী উপজেলা, ডা. আল আমিন সারওয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাহবুব এলাহী উপজেলা কৃষি কর্মকর্তা, আব্দুল আলীম মানিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক , মো. হায়দার আলী মোল্লা সভাপতি পৌর বিএনপি, সোরাইয়া জাহান, প্রধান শিক্ষক গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বেশি করে ফলজ ও বনজ গাছ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!