1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৫১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে ননীক্ষীর ইউনিয়ন পরিষদ এলাকায় এই গাছ কাটার অভিযোগ উঠেছে। এসময় তিনি প্রায় দুই লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান আমিনুল এহসান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অভিযোগ রয়েছে, সেই প্রভাব খাটিয়ে তিনি সরকারি রাস্তার পাশে থাকা ১৬টি গাছ প্রায় দুই লাখ টাকায় বিক্রি করেছেন। পরে গাছগুলো কেটে নেওয়া হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থাকলেও এ ঘটনায় এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করতে রাজি হননি।

ননীক্ষীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রনি আহম্মেদ জানান, খবর পেয়ে আমি পরিষদের লোক পাঠিয়ে খোঁজ নিয়েছি। তিনি গাছ কেটেছেন।  যদি সরকারি গাছ হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!