1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৬৭ Time View

ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একই সাথে উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভাও সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মো. ইলিয়াস মোল্লা।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলেন মাদকের ভয়াবহতা আমাদের যুবসমাজকে গ্রাস করছে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।” তিনি আরও যোগ করেন, সরকারি-বেসরকারি প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে।

​শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠকদের অবদান স্মরণ করেন এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রস্তুতিমূলক এই সভায় উপস্থিত ছিলেন মধুখালী সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানজিম নাঈম।

​এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভার শেষ পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!