1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৮৮ Time View

ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো! পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুর শহরের বিপণিবিতানগুলো এখন ক্রেতাদের পদচারণায় মুখর।

ফরিদপুরের রমজানের শুরু থেকেই কেনাকাটা শুরু হলেও বর্তমানে তা পূর্ণ গতি পেয়েছে। সকাল থেকে রাত অবধি শহরের প্রতিটি মার্কেটে তিল ধারণের জায়গা নেই।

শহরের সবচেয়ে বড় কেনাকাটার কেন্দ্র নিউ মার্কেট, চকবাজার, হাজী শরীয়তুল্লাহ বাজার এবং আদর্শ মার্কেটে ক্রেতাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও গোয়ালচামট এলাকার বাইতুল মোকাদ্দেম মার্কেট এবং জনতা ব্যাংক মোড়ের অস্থায়ী দোকানগুলোতেও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পোশাক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এবারের ঈদে পোশাকে নতুনত্বের ছোঁয়া থাকায় বিক্রি অনেক ভালো।নারীদের পছন্দের বিভিন্ন ডিজাইনের শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ভিনদেশি সালোয়ার কামিজ ও পুরুষদের পছন্দের বাহারি ডিজাইনের পাঞ্জাবি, লিনেন শার্ট এবং জিন্স প্যান্ট এবং শিশুদের পোশাক গরমের কথা মাথায় রেখে আরামদায়ক সুতি ও উজ্জ্বল রঙের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি।

এছাড়াও ফরিদপুরের ব্রাহ্ম সমাজ সড়কে আয়োজিত ‘হলিডে মার্কেট’-এ শুরু হয়েছে বিশেষ ‘রামাদান ফেস্ট’। এখানে শহরের নারী উদ্যোক্তারা তাদের হাতে তৈরি পোশাক, ঘর সাজানোর সামগ্রী এবং ঘরোয়া খাবারের পসরা সাজিয়ে বসেছেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে তরুণী ও গৃহিণীদের ভিড় থাকছে চোখে পড়ার মতো।

চকবাজার কাপড় ব্যবসায়ী সমিতির নেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার বেচাকেনা বেশ সন্তোষজনক। তবে কিছু ক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় পোশাকের দাম কিছুটা বেড়েছে।

অন্যদিকে, যারা ভিড় এড়াতে চান, তারা আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন।ঈদের বাজার ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যানজট নিরসনে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে শপিং মলগুলোর সামনে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!