1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ভোটাধিকার রক্ষায় গ্রাম পাহারার আহ্বান, ধানের শীষে ভোট চান শোভন ইসলাম

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ Time View

‎‎ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে তার জীবনসঙ্গী, বিশিষ্ট সমাজসেবক মো. শোভন ইসলাম (সিআইপি) বলেছেন, যারা ইসলামকে বিক্রি করে রাজনীতি করছে, তারাই ভোট চুরির পাঁয়তারা চালাচ্ছে। কোনোভাবেই যেন জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাংগারদিয়া ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন অনেক নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। গণতান্ত্রিক এই অধিকার প্রয়োগে জনগণের পূর্ণ স্বাধীনতা রয়েছে—যার ইচ্ছা, তাকেই ভোট দেওয়ার অধিকার সবার আছে।

‎শোভন ইসলাম বলেন, আপনারা ২০০১ সালে আমার শ্বশুর মরহুম ওবায়দুর রহমানকে ভোট দিয়ে কারাগার থেকে মুক্ত করেছিলেন এবং বিজয়ী করেছিলেন। তৎকালীন সরকার মিথ্যা মামলার তকমা দিয়েছিল, আর আপনাদের ভোটেই আমার সহধর্মিণীর পরিবার সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল।

‎ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পাহারা দিতে হবে। ১১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত—রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত—ধানের শীষের একটি ভোটও কবজের মতো করে রক্ষা করতে হবে।

‎সভায় মো. শহিদুলের সঞ্চালনায় সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন। তিনি বলেন, আমরা সবাই দলমত নির্বিশেষে একমত হয়ে শামা আপার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। ধানের শীষ কৃষক ও গ্রামীণ অর্থনীতির প্রতীক, যা দেশের মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে জড়িত।

‎তিনি আরও বলেন, এই প্রতীক আত্মনির্ভরতা ও উৎপাদনের বার্তা দেয়, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। শামা ওবায়েদ রিংকুর ধানের শীষে ভোট দিলে দেশ ও আমাদের এলাকার উন্নয়ন হবে—এটাই সবার মাথায় রাখতে হবে। ১৭ বছর পর আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আর সেই ভোট দেব ধানের শীষে।

‎সভায় আরও উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহিন মাতুব্বর, মো. মনির মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!