1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, ইয়াবাসহ যুবক গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত মুকসুদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ​”যৌতুকের নেশায় স্ত্রীকে খুন, আদালতের রায়ে ঘাতক স্বামীর ঠাঁই হলো কারাগারে” সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুচ্ছ ঘটনায় ঝরল প্রাণ: ফরিদপুরের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার ফরিদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: বন্ধের পথে ১০ পাম্প, তেল বিক্রিতে ‘রেশনিং’ শুরু মধুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ফরিদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত”

গোপালগঞ্জ-১ আসন: প্রথমবার আ.লীগের দূর্গ্য যাচ্ছে বিরোধীদের হাতে

রাসেল কাজী
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ Time View

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
ইশতেহার ছাড়া নির্বাচন
৯ প্রার্থীর ভাগ্য নির্ধারন আজ

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্বাধীনতার পর এই প্রথমবারের মত গোপালগঞ্জ-১ আসনে আ.লীগের দূর্গে আ.লীগ বীহিন নির্বাচন হচ্ছে তাই স্পস্ট ভাবে বোঝা যাচ্ছে এবার বিরোধীদের হাতে যাচ্ছে ক্ষমতা। হতে যাচ্ছে নতুন ইতিহাস ও নিরব বিপ্লব এ নিয়ে পাড়া মহল্লায় চায়ের দোকানে চলছে নানান বিশ্লেষন কে হবে এ আসনের অভিবাভক? তবে পুরো নির্বাচনী আসন ঘুরে দেখাগেছে এবার ত্রিমুখী লড়াইয়রে সম্ভবনা রয়েছে ধানের শীষ, ট্রাক ও ফুটবল মার্কার মধ্যে। এছাড়াও ভোটাররা হয়েছে কৌশলী রয়েছে নিরব ভ’মিকায় । ভোটার উস্থিতি নিয়েও রয়েছে শস্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আওমী নেতাদের পোস্টে দেখাগেছে তারা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহব্বান জানিয়েছেন।
যেহেতু আ.লীগের দূর্গ্য নামে পরিচিত গোপালগঞ্জ-১ আসন তাই আ.লীগের ভোট বড় ফ্যাক্টর। গোপালগঞ্জ-১ আসনে ৯ প্রার্থীর মধ্যে কোন প্রার্থীই নির্বাচনী ইশতেহার ঘেষণা করেনি এক বারেই বলা যায় ইশতেহার বীহিন নির্বাচন হচ্ছে এ আসনটিতে।
ভোটে অংশ গ্রহণকারী প্রার্থীরা হলেন: বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা (ধানের শীষ মার্কা), জামায়েত ইসলামী প্রার্থী আব্দুল হামিদ (দাড়ি পাল্লা মার্কা) , ইসলামী আন্দেলন বাংলাদেশ এর প্রার্থী এ্যড. মিজানুর রহমান (হাত পাখা মার্কা) , গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া (ট্রাক মার্কা) , জাতীয় পার্টির প্রার্থী সুলতান জামান খান (লাঙ্গল মার্কা) , বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নীরদ বরণ মজুমদার (কাস্তে মার্কা) , স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল (ফুটবল মার্কা), স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম (ঘোড়া মার্কা), স্বতন্ত্র প্রার্থী মো: কাইয়ুম আলী খান (কলস মার্কা)।
উল্লেখ্য: গোপালগঞ্জ-১ (মুকসুদপুর কাশিয়ানী আংশিক) আসনে মোট ভোটার ৪,০৭,৭৬২ জন। মুকসুদপুরে মোট ভোটার ২,৭০,৪৭৫ জন, তার মধ্যে পুরুষ: ১,৩৮,০৭১ জন, নারী ভোটার ১,৩২,৪০৪ জন।
কাশিয়ানী উপজেলা (আংশিক) ৭টি ইউনিয়নে মোট ভোটার: ১,৩৭,২৮৭ জন তার মধ্যে পুরুষ: ৬৯,৪৪৭ জন, নারী ভোটার ৬৭,৮৪০ জন।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর কাশিয়ানী আংশিক) আসনে মোট ভোট কেন্দ্র ১৩৮টি মুকসুদপুরে ৯৬টি (কাশিয়ানি আশিংক) ৪২ টি।
২৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে (গোপালগঞ্জ-১ আসন) এ আসনে ৯ প্রার্থীর ভোট যুদ্ধে জয়-পরাজয়ের খেলায় কে হারে কে জেতে যানা যাবে আজ জনগনের রায়ের পরে। যে কোন একজনই হাসবেন সেই বিজয়ের হাসি কে হাসবেন কারাগরে থাকা প্রার্থী না খোলামাঠের প্রার্থী।
তবে জনমত জরিপে এবার অধিকাংশ ভোটারগণ নিরব ভূমিকা পালন করছে বলে জানাগেছে। এবারের নির্বাচনে যে প্রার্থী জয়লাভ করবে সেটা হবে এক নিরব বিপ্লব, এক নতুন ইতিহাস।
ইসি সূত্র জানায়, মোতায়েনকৃত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, ৫টি জেলার ১৭টি আসনে ৫ হাজার নৌসদস্য, ৩ হাজার ৫০০ জন বিমান বাহিনীর সদস্য, ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য, ৩ হাজার ৫৮৫ জন কোস্টগার্ড সদস্য, ৯ হাজার ৩৪৯ জন র‌্যাব সদস্য, বিএনসিসি’র ১২৮টি সেকশনের ১ হাজার ৯২২ সদস্য এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ১৩ হাজার ৩৯০ জন ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে দায়িত্ব পালনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত বিচার সম্পন্নের লক্ষ্যে ২৯৯টি আসনে মোট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তারা ভোট গ্রহণের আগে দুই দিন, ভোটের দিন ও ভোটের পরের দুই দিন- মোট পাঁচ দিন দায়িত্বে থাকবেন। এ সময়সীমা ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!