1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় ধানের শীষের পক্ষে রাজপথ কাঁপাল বিএনপি–যুব জমিয়তের গণমিছিল

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২১ Time View

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিএনপি ও যুব জমিয়তের যৌথ উদ্যোগে এক উঠান বৈঠক ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ইউনিয়নের ১নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও যুব জমিয়তের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি বিশাল মিছিল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একটি উঠান বৈঠকে পরিণত হয়। বৈঠকে বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, রামকান্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইসারত হোসেন এবং সালথা উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মুফতি এনায়েত তালুকদার।

এছাড়াও আব্দুর রব তালুকদার, উসমান তালুকদার, উমর তালুকদারসহ বিএনপি ও যুব জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সাধারণ মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আন্দোলন ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!