1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭২ Time View

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলাম,নাহিদা বেগম (৫০) বছরের এক নারী।

রবিবার (০১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার সময় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জখম হলে আত্মীয়-স্বজন দ্রুত প্রথমে তাকে টুঙ্গিপাড়া হাসপাতাল, পরবর্তীতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত বলে ঘোষণা করে।

বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত হয়। বর্তমানে সে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!