1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম

মামুনুর রহমান সিকদার জুয়েল, কোটালিপাড়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ Time View

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া পৌরসভার পারকোনা এলাকার খালপাড়ে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পৌরসভার ফেলা এসব বর্জ্য খালের পাশে জমা করে পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, যার ফলে পাশের খালে স্থাপিত মৎস অভয়াশ্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, টন টন বর্জ্য খালপাড়ে ফেলার কারণে খালের পানি দূষিত হয়ে পড়ছে। এতে জলজ প্রাণী ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

এ বিষয়ে কোটালিপাড়া উপজেলা মৎস কর্মকর্তা শাহাজাহান সিরাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আমি অবশ্যই খোঁজ নেবো। ওই স্থানে পরিকল্পিত কোনো মৎস অভয়াশ্রম ছিল না। কোটালিপাড়া–গোপালগঞ্জ খাল খননের সময় টুপুরিয়া এলাকার মৎস অভয়াশ্রমের মালামাল তুলে এনে পারকোনায় অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। এখন সেখানে যদি পৌরসভা বর্জ্য ফেলে, তাহলে তা দুঃখজনক। পৌরসভা কর্তৃপক্ষ চাইলে বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার কিংবা রিসাইক্লিং সেন্টার নির্মাণ করতে পারে। বিষয়টি নিয়ে আমি পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।”

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কোটালিপাড়া পৌরসভার প্রশাসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!