1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের নেত্রী শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল  মিষ্টি বিতরণ ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিকেলে সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার থেকে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ফুকরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

পরে সেখানে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

সভাপতির বক্তব্যে মো. আজিজুল ইসলাম বলেন, জনপ্রিয় নেতা শামা ওবায়েদ রিংকুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

 

সমাবেশে বক্তারা বলেন, শামা ওবায়েদ রিংকু একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের দুঃসময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনকে সুসংগঠিত করেছেন। তার মতো যোগ্য নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

অডিও বার্তায় মুহা. ছরোয়ার হোসেন -বিশিষ্ঠি সমাজ সেবক ও শিক্ষানুরাগী বলেন  পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদপুর-২ আসনসহ দেশের সার্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সমাবেশে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজনেঃ- বিশিষ্ট ব্যবসায়ী মুহা. ছরোয়ার হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!