1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সোনাপুরে ইসলামি আন্দোলনের “হাত পাখা” মতবিনিময় সভা ও সমর্থক মিছিল

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭২ Time View

‎ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ইসলামি আন্দোলনের “হাত পাখা” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সোনাপুর ইসলামী আন্দোলন ইউনিয়ন কার্যালয়ে সভাটি আয়োজন করা হয়।

‎সভা সঞ্চালনা করেন শহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের ইসলামি আন্দোলনের পদপ্রার্থী জালালউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “হুজুরের হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করেছি। ইসলামী আদর্শের জন্য আমরা যে কোনো চেষ্টা করব। আমরা ক্ষমতা নয়, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। হকের ওপর থাকা এবং ইসলামী নীতি মেনে চলাই আমাদের মূল লক্ষ্য।”

‎সভায় উপস্থিত ছিলেন, হাফেজ মো. মোস্তফা,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাধারন মো. জীয়া মোল্লা, সহ সাধারন মো. এন এ হাফিজ মোল্লা, যুব আন্দোলন সভাপতি বেল্লাল হুসাইন আশরাফী, মো. দেলোয়ার, মো. আবুল কালাম আজাদ, কর্মী সাইফুল্লাহসহ জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, যুব ও শ্রমিক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

‎সভায় উপস্থিত নেতারা তাদের বক্তব্যে ইসলামী নীতির গুরুত্ব এবং সামাজিক দায়িত্ববোধের ওপর জোর দেন। বক্তারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার লোভে নয়, বরং ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

‎সভা শেষে সোনাপুর বাজার জামে মসজিদের সামনে থেকে হাত পাখা সমর্থকদের মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের খালেক মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি শহরের রাস্তায় উৎসাহিত সমর্থকদের উপস্থিতি এবং ইসলামী আদর্শ প্রচারের উচ্ছ্বাস সৃষ্টি করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!