1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মামুনুর রহমান
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ Time View

গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারি সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে। দিনের শুরুতে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
বিভিন্ন কেন্দ্রের সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত ভোটের চিত্র নিম্নরূপ:

২২ নং চাপতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১১৬টি ভোট কাস্ট হয়।

১২৭ নং কে.জি.এ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর কেন্দ্রে একই সময়ে ২৯৮টি ভোট কাস্ট হয়।

জয়নগর হাই স্কুল কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ২৮০টি ভোট প্রদান করা হয়।

হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৩৬৭টি ভোট কাস্ট হয়।

দিন যত গড়িয়েছে, ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!