1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

সালথায় চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ Time View
0-0x0-0-0-{}-0-0#

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি সালথা সদর বাজার থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সালথা প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাবেক সভাপতি সেলিম মোল্যা এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

চ্যানেল এস’র সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইনের আয়োজনে এবং দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আজিজুর রহমান ও মিঞা লিয়াকত হোসাইন, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মো. লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সালথা লালন নবধারা সঙ্গীত একাডেমীর সভাপতি, গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকার, শিল্পী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!