1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সালথায় যুব জমিয়ত কমিটির সভা: ভ্রান্ত আকিদা প্রতিরোধে কর্মসূচি ঘোষণা

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৫১ Time View

ফরিদপুরের সালথায় যুব জমিয়ত সালথা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুফতি এনায়েত তালুকদার।

সভায় জানানো হয়, কথিত ইসলামের নামধারী একটি রাজনৈতিক দলের ভ্রান্ত আকিদা ও বিভ্রান্তিকর মতবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিভিন্ন মসজিদে জুমার খুতবার মাধ্যমে সাধারণ মুসল্লিদের কুরআন ও সহিহ হাদিসের আলোকে সচেতন করা হবে।

সভায় বক্তব্যে মুফতি এনায়েত তালুকদার বলেন, একটি রাজনৈতিক দল ইসলামের নাম ব্যবহার করে আকিদাবিরোধী বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষের ঈমানের সঙ্গে প্রতারণা করছে। তিনি অভিযোগ করেন, ওই দলটি ভোটের বিনিময়ে জান্নাতের নিশ্চয়তার মতো বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। পাশাপাশি কুরআনের আইন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে ভিন্ন অবস্থান নিচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দলটি ভারতের সুদৃষ্টি পাওয়ার লক্ষ্যে একজন হিন্দু ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে, যার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া ক্ষমতায় এলে শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে না—এমন বক্তব্যও দলটির পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সভায় দাওয়াত ও প্রচার কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মতামত দেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক মুফতি এনাম মাহমুদ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদি হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ সাকিব, প্রচার সম্পাদক হাফেজ তুহিনসহ যুব জমিয়ত সালথা কমিটির অন্যান্য সদস্যরা।

সভা শেষে নেতৃবৃন্দ ভ্রান্ত আকিদার বিরুদ্ধে মাঠপর্যায়ে গণসচেতনতা কার্যক্রম জোরদারের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!