1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত মুকসুদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ​”যৌতুকের নেশায় স্ত্রীকে খুন, আদালতের রায়ে ঘাতক স্বামীর ঠাঁই হলো কারাগারে” সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুচ্ছ ঘটনায় ঝরল প্রাণ: ফরিদপুরের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার ফরিদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: বন্ধের পথে ১০ পাম্প, তেল বিক্রিতে ‘রেশনিং’ শুরু মধুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ফরিদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত” মুকসুদপুরে আইফোন ও নেশার টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা

বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত

মোঃ জাহিদুর রহিম মোল্লা 
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় সরকারি খাস জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের দখলে থাকা সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে প্রায় ৩০ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার রায়পুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নম্বর দাগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উদ্ধার করা জমির মধ্যে ২৭ নম্বর দাগে ২০ শতক এবং ২৮ নম্বর দাগে ১০ শতক জমি রয়েছে। বাজারমূল্যে জমিগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার এবং বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হকসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এর আগে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাত দিনের সময় দিয়ে লিখিত নোটিশ প্রদান করা হয়। পাশাপাশি একাধিকবার মৌখিকভাবে স্থাপনা অপসারণের জন্য বলা হলেও তা বাস্তবায়ন না হওয়ায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজোপাডিকো এবং বালিয়াকান্দি থানা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!