1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির দুর্নীতি বিরোধী বিক্ষোভ

আতিয়ার রহমান
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪৬৬ Time View

রাজবাড়ীতে চার দফা দাবি নিয়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) । শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি লুটপাটের শেকর উপড়ে ফেল, পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনো, খেলাপি ঋণ উদ্ধার কর ও দ্রব্যমূল্য কমাও মানুষ বাচাঁও দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া।

এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. বাবন চক্রবর্তী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক শেখ রাজীব, পাংশা কমিউনিস্ট পার্টির নেতা ইলিয়াস খান, কৃষক নেতা ক্বারী মো. শাহাবুদ্দীন। সভা সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল হালিম। এসময় বক্তারা বলেন, দেশে আজ দুর্নীতি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। ভূমি অফিস থেকে শুরু করে সচিবলায় পর্যন্ত দুর্নীতিতে ছেঁয়ে গেছে। দুর্নীতি বাঁজদের কারণে আজ বাজারে আজ চাল, ডাল, সার ওষুধসহ সকল পণ্যের দাম বেড়েছে।

একজন শ্রমিক, রিক্সাওয়ালা, একজন হোটেল শ্রমিক সারাদিন কাজ করে পায় ৫০০ টাকা। একজন চা শ্রমিক ১২০ টাকায় কাজ করে। তাদের আজ বেঁচে থাকা কষ্টকর হয়ে পরেছে। যারা সরকারি চাকরি করে তারাই দুর্নীতির সাথে জরিত। তারাই প্রশ্নপত্র ফাঁস করে। এদেরকে রুখতে হবে। আর এজন্য এই ব্যবস্থা বদলাতে হবে। মানুষের অধিকার আদায়ের লক্ষে একটি বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেড় করা হয়। মিছিলটি শহরের ১ নং রেলগেইট প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!