1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

প্রভাবশালীদের দখলে মোমিন খাঁর হাট-বাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৭৪ Time View

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মোমিন খাঁর হাট – বাজার এখন প্রভাবশালীদের দখলে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ পজিশন বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

সম্প্রতি গত ২৯ মার্চ শুক্রবার প্রভাবশালীরা মাছ পূর্ব পাশে আনুমানিক ১ শতাংশ জায়গার উপরে পাকা খুটি দিয়ে একটি ঘর নির্মাণকালে আইনি জটিলতায় আপাতত কাজ বন্ধ রয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল বেপারীর সাথে কথা বললে তিনি বাঙ্গালী খবর কে বলেন এই জায়গায় মালিক চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডল (৫৪) ।

চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন সাফ কবলা দলিল মূলে আমার ক্রয় কৃত দেড় শতক জমিতে ঘর তুলেছি। কিন্তু তিনি নিজের নামে এই জায়গার কোনো দলিল দেখাতে পারেননি। চর মাধবদিয়া ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় বলেন এটা এস এ দলিল এই দলিল মোতাবেক আইনগত বৈধ জমির মালিক তিনি নন । এটা সরকারি খাসজমি।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বাঙ্গালী খবর কে বলেন মোমিন খাঁর হাট- বাজারে সরকারি জায়গায় কে বা কাহারা ঘর নির্মাণের চেষ্টা করছে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা কাজ বন্ধ করে দেই। পুনরায় কেউ চেষ্টা করলে আমরা তদন্ত উপলক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় বাজার ব্যবসায়ীর একাধিক সদস্য বলেন চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন প্রভাব খাটিয়ে একের পর এক সরকারি খাসজমি দখল করে পজিশন বিক্রি করে এ ব্যাপারে ভয় কেউ মুখ খুলতে পারেনা। আমরা কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!