1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি গোলজার, সম্পাদক নয়ন ‎ সবার পাশে থেকে সোনাপুরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি: ছরোয়ার হোসেন মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বালিয়াকান্দিতে আরএন্ডবি ইটভাটার পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ

মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৬৫৯ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে একটি ইটভাটা পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকায় অবস্থিত মেসার্স আর এন্ড বি (রাবেয়া ব্রিকস) নামক পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদের উপস্থিতিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ করাসহ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি নিক্ষেপ করে ভাটার আগুন সম্পূর্ণ নিভানো হয়। এছাড়াও ভাটাটি পরিচালনা না করার বিষয়ে ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যবৃন্দ সহায়তা প্রদান করেন। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!