1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

চোরাই গরু সহ পিতা-পুত্র গ্রেফতার

সদরপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৭২১ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাতরশি এলাকা হইতে গত শনিবার রাতে চোরাই গরু এবং গরু পরিবহনে ব্যাবহৃত পিক আপ (ঢাকা মেট্রো -ন-১৯-১৬৬৯)পিতা পুত্র দুজনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। পিতা জাহাংগীর মাতুব্ববর(৪৫) ও পুত্র মামুন মাতুব্বর(২২) এর বাড়ি সাত রশি গ্রামে বলে জানা গেছে। ঘটনার বিবরনে জানা যায়, গত ২২ মে ভাংগা থানাধীন তুজার পুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের সম্রাট মাতুব্বর পিতা- শাহজাহান মাতুব্বরের পালিত দুইটি দেশীয় ষাড় গরু নিজ বাড়ি থেকে চুরী হয়। চুরির একদিন পরে ভাংগা থানায় অজ্ঞাত নামা আসামী করে অভিযোগ দায়ের করেন। পরেগোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের সার্বিক সহযোগীতায় এস,আই ইলিয়াস ও এস,আই রাশেদুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ উপজেলার সাতরশি গ্রামের জাহাংগীর মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার উপর হতে চোরাই গরু ও পিক আপ সহ পিতা পুত্র দুজনকে আটক করে সদরপুর থানায় নিয়ে আসা হয়। পরে ভাংগা থানার অভিযোগের সুত্র ধরে সদরপুর থানা পুলিশ ভাংগা থানার ওসি জিয়ারুল ইসলামের নিকট চোর সহ চোরাই কৃত গরু দুটি গরুর মালিকের উপস্থিতিতে হস্তান্তর করেন সদরপুর থানা পুলিশ।

এ ব্যাপারে ভাংগা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, গরু চুরির ব্যাপারে আমার থানায় মামলা রয়েছে। আমরা ঘটনার অধিকতর তদন্ত করছি ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!