1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি গোলজার, সম্পাদক নয়ন ‎ সবার পাশে থেকে সোনাপুরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি: ছরোয়ার হোসেন মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ী জেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মানিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪১ Time View

রাজবাড়ী জেলা হতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ সন্ত্রাসী মানিক ওরফে বেকায়দা মানিক কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার আনুমানিক রাত ৮:১০ মিনিটে র‌্যাব—১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ছোট নুরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক (২৯), পিতা—কোরবান আলী মোল্লা, সাং—ছোট নুরপুর, থানা—রাজবাড়ী সদর, জেলা—রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ক্রয়—বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত মানিক উক্ত অস্ত্রের ভয় দেখিয়ে উল্লেখিত এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরো ৪টি মামলা ছিল।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!