1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে সালথায় বিএনপির মিছিল

লাবলু মিয়া:
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২১ Time View
  • কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মিছিল করেছে বিএনপি।

 

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক।

 

আজিজুল হক বলেন, “২৩ জুনকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। আমরা যেকোনো মূল্যে তা প্রতিহত করব এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

 

তিনি আরও বলেন, “র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে দেশের বিভিন্ন ইউনিটে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কেউ অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি সৃষ্টি করতে চাইলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

 

মুঠোফোনে বিএনপি নেতা মুহা. ছরোয়ার হোসেন বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সালথাতেও স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে।”

 

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কায় দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!