1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎

লাবলু মিয়া:
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৫৪ Time View
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:215350595039000;appts:1781871891349;qlty:1;;illum:2 scene:29 humanIn:7;

‎“ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে যুবক মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎

‎শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুকরা গ্রামের কৃতি সন্তান, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক মুহাঃ ছরোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ডাঃ মোঃ কাওছার আলী।

‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শামসুল আলম, মোঃ মজিবুর মাতুব্বর, সাহিদ মাতুব্বর ও সেকেন মাতুব্বর।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাঃ ছরোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইভাবে প্রবীণ নেতা হাজী ডাঃ কাওছার আলীকেও ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক ও অতিথিরা।

‎

‎উদ্বোধনী খেলায় গোপালিয়া ফুটবল একাদশ ও রাংগারদিয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রাংগারদিয়া ফুটবল একাদশ ৭-৬ গোলে জয়লাভ করে।

‎

‎প্রধান অতিথির বক্তব্যে মুহাঃ ছরোয়ার হোসেন বলেন, “গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। যুবকদের মাঠমুখী করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে।”

‎

‎সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদকসেবী ও মাদক কারবারিদের সমাজে কোনো স্থান থাকবে না।”

‎

‎ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শামসুল আলম বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলে।”

‎

‎খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন সাগর। সহকারী রেফারি ছিলেন রাসেল হোসেন ও মেহেদী হাসান। ধারাভাষ্য প্রদান করেন রনি হোসাইন।

‎

‎খেলা উপভোগ করতে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!