1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎

লাবলু মিয়া:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৫ Time View

‎‎‎ফরিদপুরের সালথা উপজেলার ১৫ নম্বর জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. মোশাররফ তালুকদার। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জমিদাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন।

‎

‎বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাশেম উদ্দিনের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ সর্বসম্মতিক্রমে ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎

‎কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক মো. কাওছার তালুকদার। এছাড়া কমিটিতে বিদ্যোৎসাহী মহিলা সদস্য হিসেবে স্মৃতি আক্তার, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সদস্য মোহাম্মদ আবুল কালাম, শিক্ষক সদস্য ফারজানা শারমিন রিমি, মহিলা অভিভাবক সদস্য ইতি আক্তার ও শাহানাজ আক্তার, পুরুষ অভিভাবক সদস্য নুরুল আমিন (নাহিদ) ও জসিম মোল্যা, পদাধিকার বলে সদস্য ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আ. কুদ্দুস খান অন্তর্ভুক্ত হয়েছেন।

‎

‎সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণার পর উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎

‎এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!