1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৮৬ Time View

‎জন্মের ছয় মাস বয়স থেকেই খাদ্যনালীর জটিল সমস্যায় ভুগছে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের ৬ বছর বয়সী শিশু মিনহাজ। দীর্ঘদিন চিকিৎসা চললেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা। তবে দরিদ্র পরিবারের পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।

‎

‎পরিবার সূত্রে জানা যায়, মিনহাজ ছোটবেলা থেকেই পেটের জটিল সমস্যায় ভুগছে। বর্তমানে স্বাভাবিকভাবে পায়খানা করতে না পারায় ওষুধের মাধ্যমে কয়েকদিন পরপর তাকে পায়খানা করাতে হয়। দীর্ঘদিন ধরে ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ ডা. এসি পালের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে মিনহাজ। সম্প্রতি চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

‎

‎মিনহাজের বাবা জাকির খা পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি। অল্প আয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

‎

‎মিনহাজের মা আলেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ছয় মাস বয়স থেকে এই রোগে ভুগছে। ছয় বছর ধরে চিকিৎসা চলছে। ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলেছেন, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। কেউ যদি একটু সাহায্য করেন, তাহলে আমার ছেলেটা বাঁচতে পারে।

‎

‎পরিবারের দাবি, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অপারেশন ও পরবর্তী চিকিৎসা বাবদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। দ্রুত চিকিৎসা করানো না গেলে শিশুটির শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা।

‎

‎এ অবস্থায় মিনহাজের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। একই সঙ্গে শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

‎

‎সহযোগিতার জন্য যোগাযোগ:

‎মিনহাজের বাবা: জাকির খা

‎মোবাইল: ০১৭৩৩-১৪৬৩৫৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!