1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

’নির্যাতনের ২০ বছরে বিএনপি আরও শক্তিশালী হয়েছে’ : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫৫ Time View

আওয়ামী লীগ সরকারের দুই দশকের দুঃশাসন ও নির্যাতনের কথা স্মরণ করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি বলেছেন, “গত ২০টি বছর আমরা কেবল নির্যাতনের মধ্য দিয়েই পার করেছি। কিন্তু মনে রাখতে হবে, বিএনপির ওপর যত বেশি জুলুম করা হয়েছে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত তত বেশি শক্তিশালী হয়েছে।”

আজ ( রবিবার ১০ মে,২০২৬) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী বছরের পর বছর জেল খেটেছেন। অনেকে এক মাসের শিশু সন্তান রেখে জেলে গিয়েছেন, ২০ বছর পর বের হয়ে দেখেছেন সেই সন্তান আজ টগবগে যুবক। তিনি নেতাকর্মীদের নতুনভাবে উজ্জীবিত হয়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

বক্তব্য চলাকালীন তিনি মধুখালী উপজেলার সাংস্কৃতিক বিকাশে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন একটি আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ ও একটি সমৃদ্ধ পাবলিক লাইব্রেরি স্থাপন।

মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সতেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, সহ-সভাপতি আব্দুর রহিম ফকির ও গোলাম মোস্তফা বাকী, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ফকির, বাবলু কুমার রায় এবং কামরুজ্জামান মিন্টু প্রমুখ।

সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!