1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু

আবু রায়হান, মণিরামপুর (যশোর) সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯১ Time View

যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার মাঠে ধান বহনের সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মান্নান শেখ (৫০)। তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি মাঠে ধান বহনের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন।
মাঠে থাকা অন্য সহকর্মীরা মান্নান শেখকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে অতিরিক্ত পরিশ্রমের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মান্নান শেখ অত্যন্ত পরিশ্রমী ও সহজ-সরল মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!