1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ‎ ‎

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০৩ Time View
0-0x0-0-0-{}-0-0#

 

‎ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুরাদুর রহমান তার ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন।

‎

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, আমিসহ উপজেলা যুবদল নেতা মোঃ শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সামাদ মাতুব্বর, সাবেক ইউপি সদস্য মোঃ আনিস মেম্বার, মোঃ লাভলু মাতুব্বরসহ খোয়াড়গ্রামের কয়েকজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

‎

‎তিনি অভিযোগ করেন, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খান, আওয়ামী লীগ নেতা কাওছার মাতুব্বর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রব্বান মাতুব্বরসহ আরও কয়েকজন এ অপপ্রচারের নেপথ্যে থেকে সক্রিয়ভাবে মদদ দিচ্ছেন। তার দাবি, এসব ব্যক্তি স্থানীয় কিছু লোককে ব্যবহার করে বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন এবং পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করছেন।

‎

‎এছাড়া সাবেক ইউপি সদস্য হাসান আশরাফকে তিনি এ ঘটনার অন্যতম প্রধান মদদদাতা হিসেবে উল্লেখ করে বলেন, তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় এসব অপপ্রচার চালানো হচ্ছে এবং এলাকায় অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে।

‎

‎মুরাদুর রহমান বলেন, “আমরা ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বসবাস করছি। কিন্তু একটি পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।”

‎

‎তিনি আরও বলেন, তারা কোনো ধরনের সংঘাত চান না এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

‎

‎সংবাদ সম্মেলনে ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য, ফরিদপুরের পুলিশ সুপার ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

‎

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!