1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View

‎ফরিদপুরের সালথা সদর বাজারের কুমার নদের ওপর নির্মিতব্য সেতু প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

‎

‎আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে তাঁরা সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করেন।

‎

‎পরিদর্শনকালে ইউএনও দবির উদ্দিন বলেন,

‎আগামী সোমবার (২০ এপ্রিল) সড়ক ও জনপদ বিভাগের জমি নির্ধারণের জন্য পরিমাপ কার্যক্রম পরিচালিত হবে। সড়কের পাশে যাঁদের জমি রয়েছে, তাঁদের সবাইকে উপস্থিত থেকে নিজ নিজ জমির সীমানা বুঝে নেওয়ার আহ্বান জানান তিনি।

‎

‎তিনি বলেন, উচ্ছেদ অভিযানের সময় যাতে কেউ অভিযোগ করতে না পারেন যে সরকারি জায়গার বাইরে ভাঙচুর করা হয়েছে, সে জন্য আগেই বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেওয়া প্রয়োজন।

‎

‎ইউএনও আরও বলেন, আমরা সবাই সবার সহযোগী, এই রাস্তা সালথা বাসির সম্পদ, একজন ব্যক্তির জন্য এই ব্রিজটি আটকে থাকবে না। অর্থাৎ সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে সবাই আমাদের সহযোগিতা করবেন। এই ব্রিজ হবে এই এলাকার সম্পদ এবং এই এলাকার প্রেক্ষাপট পরিবর্তনের একটি অবকাঠামো।

‎

‎ এ সময় তিনি আশপাশের দোকান মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

‎

‎এদিকে, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, ১৪ কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার লম্বা ও প্রস্থ সাড়ে ১০.২ মিটার ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ব্রিজের কাজটি সম্পন্ন করতে ১৮ মাস সময় লাগবে। এলাকার উন্নয়নের স্বার্থে অবৈধ দখলকৃত সড়ক ও জনপদের জায়গা খুব দ্রুত উদ্ধার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!