1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে ট্রেনের নিচে পিষ্ট দুই সহোদর: জমজ দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৪২ Time View

ফরিদপুরের মধুখালীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তামিদ ও তাহিদ নামে দুই সহোদর জমজ শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার আকাশ শেখের সন্তান। তারা এই দম্পতির প্রথম সন্তান ছিল বলে জানা গেছে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন ভূষণা লক্ষণদিয়া রেল ক্রসিং এলাকা অতিক্রম করছিল। এসময় শিশু দুটি অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

​এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, এই নির্দিষ্ট রেল ক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে প্রায় প্রতি বছরই ছোট-বড় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয়।
​স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে বারবার দুর্ঘটনা ঘটলেও রেল কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। দ্রুত এই রেল ক্রসিংয়ে গেটম্যান বা নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হলে আজ এই দুই শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না, কোনো মায়ের কোল খালি হতো না।”

​দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রেল অধিদপ্তরের (পশ্চিম অঞ্চল) প্রধান কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
​বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উত্তেজিত জনতা রেল ক্রসিংয়ে স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!