1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

সালথার ফুকরায় ঈদ উপলক্ষে ৪ দলীয় সিক্সসাইড ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৯৩ Time View

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ-ডে উপলক্ষে ৪ দলীয় ঘরোয়া সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ফুকরা উত্তরপাড়া ক্রিকেট দল এবং রানারআপ হয়েছে ফুকরা মধ্যপাড়া ক্রিকেট দল।

 

শনিবার (২১ মার্চ) বেলা ২টায় অনুষ্ঠিত এ খেলায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ ছরোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় ডা. মো. কওছার আলীর সভাপতিত্বে এবং রাকিব ও সুমনের যৌথ সঞ্চালনায় খেলা পরিচালিত হয়। ধারাভাষ্য প্রদান করেন মো. বাবুল হোসাইন।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মুহাম্মদ ছরোয়ার হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক এবং মো. মজিবুর রহমান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মামুন অর রশিদ ও মেহেদী হাসান। ফাইনালে মুখোমুখি হয় ফুকরা উত্তরপাড়া ও মধ্যপাড়া ক্রিকেট দল। নির্ধারিত ৬ ওভারে উত্তরপাড়া দল ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে মধ্যপাড়া দল সমান রান করলে ম্যাচ টাই হয়ে সুপার ওভারে গড়ায়।

 

সুপার ওভারে আশিকের ঝড়ো ব্যাটিংয়ে (৫ বলে ৫ ছক্কায় ৩০ রান) উত্তরপাড়া দল মোট ৩৮ রান তোলে। জবাবে মধ্যপাড়া দল ১৮ রানে অলআউট হলে উত্তরপাড়া দল ২০ রানে জয় লাভ করে।

 

টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মো. জিহাদ হোসেন (৮৮ রান ও ৫ উইকেট) এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হন মো. রনি হোসেন। চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

 

খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকার মানুষ মাঠে ভিড় করেন। স্থানীয়রা বলেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!