1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২১৬ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাঠ থেকে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে লুৎফর রহমান (৪৮) নামে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার ২০ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের হরিণখোলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের মধ্য পাড়া গ্রামের আনোয়ার মোল্লার ছেলে। তিনি আড়পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির পাশে হরিণখোলের মাঠে পেঁয়াজ তুলছিলেন লুৎফর রহমান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লুৎফর রহমানের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা এই বিয়োগান্তক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!