1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মধুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮৫ Time View
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুন্যের বাংলাদেশ গড়ব” শ্লোগান কে সামনে রেখে জেলার মধুখালীতে জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত মধুখালী অফিসার্স ক্লাবের সামনে এক আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কতৃক অগ্নি নির্বাপক মহড়ার আয়োজন করা হয়।
  উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর ১ আসনের  সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন -এই সময়ে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা বেশি ঘটে থাকে সেজন্য মা বোনদের কে বেশি সতর্ক থাকতে হবে, তিনি বলেন যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান,  উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা তানজিম নাঈম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল আউল আকন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা বিপুল কুমার  মালাকার, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক সমাজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করেন
আলোচনা সভা শেষে মধুখালী ফায়ার সার্ভিসের একটি দক্ষ দল জনসচেতনতার লক্ষ্যে অগ্নি নির্বাপক মহড়ার প্রদর্শনী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!